Skip to main content

Posts

Showing posts with the label আমার-বইপড়া

আমার-বইপড়া-০৩-কৃষ্ণকান্তের উইল-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

#বইপড়া০১ #কৃষ্ণকান্তের_উইল #শরৎচন্দ্র_চট্টোপাধ্যায় একটা সময় অনেক বই পড়া হতো। কালের পরিক্রমায় আর যান্ত্রিক জীবনের যাতাকলে বই পড়া অভ্যাসটা অনেকটাই হারায় গেছে।  শরৎচন্দ্র র প্রায় সব লেখায় পড়েছি, আজকে আবার "বৈকুন্ঠের উইল" পড়লাম। গল্পগুলোন শতবছর পরেও একই থাকবে।  শতবছর পর আবার পড়লেও আপনার ভালো লাগবে 🙂 :  বলা যায় একটা স্বার্থক গল্প।  গোকুল চরিত্রটি আজকাল খুজে পাওয়া অসম্ভবপ্রায়।  শুরুতে বিনোদ চরিত্রটি নিয়ে ভাবলে আজকাল অহরহ পাওয়া যাবে তবে শেষ দৃশ্যটা আসলে চরিত্রটি স্বার্থক করেছে। বাকি চরিত্রগুলোর মধ্যে বিনোদ চরিত্রটি যথেষ্ট তাৎপর্যপুর্ন। তবে অন্যান্য চরিত্র সেভাবে দাগ ফেলতে না পারলেও স্বার্থকতা আছে প্রত্যেকটির। গোকুল এর স্ত্রী (মনোরমা), শ্বশুর আর মনোরমার ভাই  এর চরিত্র এখনকার যুগের সাথেও মিলে যায়। তবে সৎ মা-ভাই হবার পরেও পিতার (বৈকুন্ঠ) র কথা যেভাবে রেখেছে গোকুল তাতে স্বল্পশিক্ষিত গোকুল চরিত্রটি পুরোপুরি স্বার্থক। টাইপ ফরমেট এ পড়তে ক্লিক করুনঃ https://link.boitoi.com.bd/JLnt  

আমার-বইপড়া-০৩-কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 বইপড়া-০৩-কৃষ্ণকান্তের উইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় #বইপড়া০৩ #কৃষ্ণকান্তের_উইল বঙ্কিমচন্দ্রের একটি স্বার্থক উপন্যাস । পড়িবার শুরুতে ভাবিয়াছিলাম ইহা পড়িবার যো নাই মোর, এত অলংকার এঁর সহিত দন্ত-ভঙ্গকারী শব্দের সম্ভারে পড়িইয়া বুঝিতে গেলে মোর প্রান বুঝি অকালে বাহির হইয়া যায় ।  আসলেই প্রথমে ভাবছিলাম, বইটা পড়ি কিভাবে, বাসায় এঁর হার্ডকপিও আছে তবু ফোনেই পড়লাম টানা ৪ ঘণ্টার মত লাগছে। মাঝখানে একবার খেতে বসে বার বার মাথায় ঘুরছিলো এঁর পর কি হবে , যদিও আমি আগে একবার পড়েছিলাম তবে সেতা মূল পান্ডুলিপি ছিলো না । মূল পান্ডুলিপিটা পড়েন ভালো লাগবে ।  প্রথমেই বলতে গেলে কৃষ্ণকান্ত একটা স্বার্থ চরিত্র , গল্পের প্রারম্বিক দাপটে ইহা মানানসই । তবে তার নেয়া শেষ সিন্ধান্ত অর্থাৎ গোবিন্দলালকে প্রাপ্য সম্পদের সব টুকু তার পত্নী ভ্রমরাকে দিয়ে যাওয়া এটাই মূলত গল্পের একদম টার্নিং পয়েন্ট ।  নায়িকা হিসাবে ভ্রমরা চরিত্রের জুড়ি নেই । তার মৃত্যুটা মেনে নেবার মত না , হয়ত অন্য কোনভাবে সুখের করতে পারতেন তাহলে গতানুগতিক বাংলা সিনেমার মত হত, সব শেষে নায়িকা সুখী । কিন্তু বঙ্কিম কার্যত তা না করে বরং ভালোই সাজ...